রুমায় ব্যাংক ডাকাতির ঘটনায় আরও ৩ নারী কারাগারে
বান্দরবানের রুমায় ব্যাংক ডাকাতি, মসজিদে হামলা ও অস্ত্র লুটের ঘটনায় কুকি-চিন সদস্য সন্দেহে গ্রেফতার তিন নারীকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
সোমবার (২২ এপ্রিল) দুপুর আড়াইটাই বান্দরবান চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. নুরুল হক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
তারা হলেন, রুমা ইডেন পাড়া এলাকার লাল নুন পুই বম (১৮), লাল রুয়াত ফেল বম (২০) ও লাল এং কল বম (২৬)।

আদালতের জিআরও বিশ্বজিৎ সিংহ জানান, রুমা উপজেলা চত্বর ঘেরাও করে আনসার সদস্যদের অস্ত্র-গোলাবারুদ লুটের ঘটনায় দায়ের করা মামলায় গ্রেফতার তিন আসামিকে আদালতে হাজির করা হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

রুমা-থানচির ঘটনায় গ্রেফতার ৭১ জনকে কারাগারে পাঠানো হয়েছে। এ পর্যন্ত ৫৯ জনকে দুদিনের রিমান্ড ও ৩ নারীকে জেল গেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত।
নয়ন চক্রবর্তী/আরএইচ/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ রাজশাহীতে মসজিদে যাওয়ার সময় শ্রমিককে গুলি করে হত্যা
- ২ কুমিল্লায় নির্বাচনি সহিংসতায় ২২ বসতঘরে হামলার অভিযোগ
- ৩ বাগেরহাটে নির্বাচন পরবর্তী সহিংসতায় দুই দিনে একজন নিহত, আহত ৯০
- ৪ হাসনাত আবদুল্লার আসনে ভোট বাতিল চান প্রতিদ্বন্দ্বী প্রার্থী
- ৫ ধানের শীষে ভোট দেওয়ায় তালাকপ্রাপ্ত গৃহবধূর দায়িত্ব নিলেন তারেক রহমান