নড়াইলে মাদক মামলায় দুই কারবারির যাবজ্জীবন
নড়াইলে মাদক মামলায় দুই কারবারিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার (২৩ এপ্রিল) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মাদ সাইফুল আলম এ আদেশ দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন, সাদ্দাম দালাল (৩৩) ও মো. রানা হোসেন (২৯)। সাদ্দাম দালাল সাতক্ষীরা সদর উপজেলার হাজিপুর গ্রামের মমিন দালালের ছেলে ও রানা হোসেন একই গ্রামের ইয়াসিন দালালের ছেলে।
আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট মোহাম্মদ আলমগীর সিদ্দিকী জানান, ২০১২ সালের ৯ মে সকাল সাড়ে ১০টার দিকে সাদ্দামের কাছে থাকা ব্যাগ থেকে ৪০ বোতল ও রানার কাছে থাকা বাক্স থেকে ৩০ বোতল ফেনসিডিল উদ্ধার করে। এ ঘটনায় নড়াইল সদর থানায় মাদকদ্রব্য আইনে মামলা হয়। পরে সাদ্দাম দালাল ও রানা হোসেনকে অভিযুক্ত করে পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করে। মামলায় ছয়জনের সাক্ষ্যপ্রমাণ শেষে আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক এ আদেশ দেন।
হাফিজুল নিলু/আরএইচ/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ রাজপথের আন্দোলনে স্বস্তি ছিল, বর্তমানে অস্বস্তিতে ছাত্রদল নেতা
- ২ আলুর ন্যায্যমূল্য ও বহুমুখী ব্যবহার নিয়ে বিশেষ উদ্যোগ নেওয়া হবে
- ৩ চাঁদার দাবিতে কারখানায় হামলা: আসামিরা ধরাছোঁয়ার বাইরে, আতঙ্কে বাদী
- ৪ ফ্যামিলি কার্ডের জন্য ১০০ টাকা করে দাবি, ভিডিও ভাইরাল
- ৫ ঠাকুরগাঁওয়ে আলুর দামে ধস, উৎপাদন খরচ না ওঠায় দিশেহারা কৃষক