ধান মাড়াই করতে গিয়ে তাঁতী লীগ নেতার মৃত্যু
জামালপুরের মাদারগঞ্জে ধান মাড়াই করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শাহীন মিয়া নামে এক তাঁতী লীগ নেতার মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৫ এপ্রিল) বিকেলে উপজেলার আদারভিটা ইউনিয়নের নলকা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
শাহিন মিয়া ওই এলাকার মৃত তোফাজ্জল হোসেন ছেলে। তিনি আদারভিটা ইউনিয়ন তাঁতী লীগের ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
পরিবার জানায়, শাহীন মিয়া সকাল থেকেই বাড়ির পাশে বৈদ্যুতিক যন্ত্রচালিত মেশিনে ধান মাড়াই করছিলেন। বিকেল ৪টার দিকে সংযোগ তার ঠিক করতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যান। পরে স্বজনরা হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শ্যামগঞ্জ কালিবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আবুল বাশার বলেন, নিহতের পরিবার কোনো অভিযোগ করেননি। এমন কিছু পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মো. নাসিম উদ্দিন/এএইচ/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ঝুটের ব্যবসা নিয়ে বিএনপির দুই পক্ষের গোলাগুলি, গ্রেফতার ৩
- ২ ঝিনাইদহে নকল প্রসাধনী তৈরির কারখানায় অভিযান, লাখ টাকা জরিমানা
- ৩ বিষ দিয়ে শ্বশুরের গরু-ছাগল-মাছ মেরে ফেলার অভিযোগ জামাইয়ের বিরুদ্ধে
- ৪ বাড়ির পাশে খেলছিল শিশু, পুুকুরে পড়ে মৃত্যু
- ৫ চার দশক প্রবাসে কাটানো রেমিট্যান্সযোদ্ধার শেষ বিদায়েও ভোগান্তি