টাঙ্গাইলে শ্রেণিকক্ষে জ্ঞান হারালেন মাদরাসাশিক্ষক
প্রচণ্ড তাপপ্রবাহে টাঙ্গাইলের ভূঞাপুরে ক্লাস চলাকালীন জ্ঞান হারিয়ে ফেলেন মো. জহিরুল ইসলাম নামের এক মাদরাসাশিক্ষক। তিনি উপজেলার রাউৎবাড়ী দাখিল মাদরাসার সহকারী মৌলভী শিক্ষক। রোববার (২৮ এপ্রিল) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।
মাদরাসার সুপার ও বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন ভূঞাপুর উপজেলা শাখার সভাপতি মাওলানা মো. আফছার আলী এ বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘ক্লাস শেষে অফিস রুমে আসেন জহিরুল ইসলাম। পরে তিনি হঠাৎ জ্ঞান হারান। কথা বলা বন্ধ হয়ে যায় তার। তাৎক্ষণিক মাথায় পানি ঢাললে ১০ মিনিট পর তার জ্ঞান ফিরে আসে। তিনি সুস্থ আছেন।
এ বিষয়ে ভূঞাপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মনিরুজ্জামান জানান, মাদরাসা শিক্ষকের জ্ঞান হারানোর বিষয়টি আমার জানা নেই। খোঁজ নিচ্ছি।
আরিফ উর রহমান টগর/আরএইচ/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ গাছে আম-জাম ধরলে পাঠাবেন, আমি খাবো: কৃষকদের প্রধানমন্ত্রী
- ২ সুনামগঞ্জে প্রশাসনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে উদীচীর বর্ষবরণ
- ৩ রাতের আঁধারে নারিকেল গাছের চূড়ায় তরুণ, উদ্ধার করলো ফায়ার সার্ভিস
- ৪ ব্রাহ্মণবাড়িয়ায় প্রকৌশলীকে মারতে বাঁশ নিয়ে তেড়ে যাওয়ার ঘটনায় মামলা
- ৫ নিহত সাত দিনমজুরের মরদেহ বাড়ি পৌঁছে দেবে জামায়াত