চুয়াডাঙ্গায় তাপপ্রবাহ
পানি-খাবার স্যালাইনসহ এক হাজার করে টাকা পেলেন শ্রমজীবীরা
চুয়াডাঙ্গায় প্রতিদিনই তাপমাত্রার পারদ বাড়ছে। তীব্র থেকে অতি তীব্র তাপদাহ বিরাজ করছে। এ অবস্থায় জেলা প্রশাসনেরে উদ্যোগে শ্রমজীবীদের সরকারি সহায়তা দেওয়া হয়েছে।
বুধবার (১ মে) দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের ডিসি সাহিত্য মঞ্চে এ সহায়তা দেওয়া হয়। চুয়াডাঙ্গা পৌরসভার অধীন ৯টি ওয়ার্ডের ২২৫ জন শ্রমজীবী এ সহায়তা পান।

আরও পড়ুন:
৯টি ওয়ার্ডের প্রত্যেকটিতে ২৫ জন শ্রমজীবী নারী-পুরুষকে সুপেয় পানি, খাবার স্যালাইন ও নগদ এক হাজার করে টাকা দেওয়া হয়।

এসময় জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমা বলেন, তাপপ্রবাহ থেকে রক্ষায় নানা নির্দেশনা তথ্য অফিসের মাধ্যমে প্রচার করা হচ্ছে।
হুসাইন মালিক/এসআর/এএসএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ তেল নিতে গিয়ে পাম্পের কর্মচারীদের পিটুনিতে যুবক নিহত
- ২ রাজশাহীতে ঈদগাহের ইমাম নিয়োগ নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ, একজনের মৃত্যু
- ৩ ফরিদপুর শহরে ঘুরে ঘুরে ৭ মার্চের ভাষণ বাজালেন যুবলীগ কর্মী
- ৪ বিভিন্ন মিডিয়া আওয়ামী লীগকে স্ট্যাবলিশ করার এজেন্ডা হাতে নিয়েছে
- ৫ সময়ের চাহিদাকে প্রাধান্য দিয়ে কৃষি গবেষণাকে এগিয়ে নিতে হবে: কৃষি সচিব