পাহাড় ধস
বাঘাইছড়ির সঙ্গে সারাদেশের যান চলাচল বন্ধ
রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় বাঘাইছড়ি-দীঘিনালা সড়কের দুই কিলোমিটার নামক স্থানে পাহাড় ধসের কারণে যান চলাচল বন্ধ রয়েছে।
শুক্রবার (৩ মে) ভোরে ভারী বৃষ্টিপাতের কারণে সড়কের ওপর পাহাড় ধসের ঘটনা ঘটে। এতে সকাল থেকে কোনো যানবাহন বাঘাইছড়ি ছেড়ে আসতে পারেনি এবং বাঘাইছড়িতে ঢুকতেও পারেনি।
বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার শিরিন আক্তার জানান, ভারী বৃষ্টিতে পাহাড় ধসের কারণে সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। তবে মাটি সরানোর কাজ চলছে।
সাইফুল উদ্দীন/এএইচ/জিকেএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ মহম্মদপুরে সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরীকে নাগরিক সংবর্ধনা
- ২ সংবিধান অনুযায়ী জনগণকে সেবা দিতে আপনারা বাধ্য: ভূমি প্রতিমন্ত্রী
- ৩ নরসিংদীতে কিশোরীকে ধর্ষণ-হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত নূরা গ্রেফতার
- ৪ দিনাজপুর মেডিকেল কলেজে ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে মারামারি
- ৫ খুলনায় দুর্বৃত্তদের হামলায় যুবদল নেতা নিহত