ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

বিয়েতে রাজি না হওয়ায় সেলুনকর্মীর নামে ধর্ষণ মামলা

প্রকাশিত: ০২:১৭ পিএম, ১৯ এপ্রিল ২০১৬

প্রেমের পর বিয়ে করতে রাজি না হওয়ায় যশোরে সেলুনকর্মীর নামে ধর্ষণ মামলা করেছে এক কলেজছাত্রী। এ ঘটনার পর সেলুনকর্মী সুশান্ত কুমার শীলকে সোমবার মধ্যরাতে নিজ বাড়ি থেকে আটক করেছে পুলিশ। তিনি যশোর শহরের বেজপাড়া আনসার ক্যাম্প এলাকার তারাপদ শীলের ছেলে।

কলেজছাত্রী মামলায় উল্লেখ করেছেন, সুশান্ত কুমার শীলের সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল। এক পর্যায়ে তাদের মধ্যে দৈহিক সম্পর্ক গড়ে উঠে। সর্বশেষ শীল বিয়ে করতে অস্বীকার করেন।

এদিকে, এ ঘটনায় শীলের নামে সোমবার রাতে যশোর কোতোয়ালি থানায় ধর্ষণ মামলা করেছেন ওই কলেজছাত্রী। রাতেই তাকে গ্রেফতার করে পুলিশ।

তবে অভিযুক্ত সুশান্ত কুমার শীল জানান, মেয়েটির সঙ্গে তার ফোনে কথা হতো। দেখার পর তাকে পছন্দ না হওয়ায় তিনি এড়িয়ে চলতেন। তাকে মিথ্যা ধর্ষণ মামলা দেয়া হয়েছে।

কোতোয়ালি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) শ্যামলাল নাথ বলেন, সুশান্ত মেয়েটির সঙ্গে প্রতারণা করেছে। কলেজছাত্রী ধর্ষণ মামলা করায় তাকে গ্রেফতার করা হয়েছে।

মিলন রহমান/এআরএ/এবিএস