গরুবাহী ট্রাকের ধাক্কায় অবসরপ্রাপ্ত পুলিশ কনস্টেবল নিহত
ফাইল ছবি
টাঙ্গাইলের ভূঞাপুরে বাড়ি ফেরার পথে গরুবাহী ট্রাকের ধাক্কায় আলাউদ্দিন খান নামে পুলিশের অবসরপ্রাপ্ত এক কনস্টেবল নিহত হয়েছেন।
সোমবার (১৩ মে) বেলা ১১টার দিকে ভূঞাপুর-তারাকান্দি সড়কের উপজেলার অর্জুনা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত পুলিশ সদস্য উপজেলার অর্জুনা গ্রামের মৃত মাজম আলীর ছেলে।
স্থানীয়রা জানান, নিহত আলাউদ্দিন স্থানীয় অর্জুনা উপ-স্বাস্থ্যকেন্দ্র থেকে সড়কের পাশ দিয়ে হেটে বাড়ির দিকে যাচ্ছিলেন। এসময় গরুবাহী একটি ট্রাক তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলে গুরুতর আহত হয়ে সড়কের ওপর পড়ে যান তিনি। পরে স্থানীয়রা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল হাসপাতালে পাঠান। টাঙ্গাইল নিয়ে যাওয়ার পথেই তিনি মারা যান।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. খাদেমুল ইসলাম জানান, সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত এক ব্যক্তিকে হাসপাতালে আনা হয়েছিল। তার শারিরীক অবস্থা খারাপ হওয়ায় টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়। যাওয়ার পথেই তার মৃত্যু হয়েছে বলে জানা গেছে।
এ বিষয়ে ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান উল্ল্যাহ জানান, সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহত হওয়ার বিষয়ে এখনো কিছু জানতে পারিনি। এ বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে।
আরিফ উর রহমান টগর/এনআইবি/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ গাছে আম-জাম ধরলে পাঠাবেন, আমি খাবো: কৃষকদের প্রধানমন্ত্রী
- ২ সুনামগঞ্জে প্রশাসনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে উদীচীর বর্ষবরণ
- ৩ রাতের আঁধারে নারিকেল গাছের চূড়ায় তরুণ, উদ্ধার করলো ফায়ার সার্ভিস
- ৪ ব্রাহ্মণবাড়িয়ায় প্রকৌশলীকে মারতে বাঁশ নিয়ে তেড়ে যাওয়ার ঘটনায় মামলা
- ৫ নিহত সাত দিনমজুরের মরদেহ বাড়ি পৌঁছে দেবে জামায়াত