খাগড়াছড়িতে চলছে ইউপিডিএফের আধাবেলা সড়ক অবরোধ
ফাইল ছবি
১৯০০ সালের চিটাগাং হিল ট্র্যাক্টস রেগুলেশন বাতিলের ষড়যন্ত্রের প্রতিবাদে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট-ইউপিডিএফ এর ডাকে খাগড়াছড়িতে আধাবেলা সড়ক ও নৌপথ অবরোধ চলছে।
বুধবার (১৫ মে) সকাল ৬টা থেকে শুরু হয়ে অবরোধ চলবে দুপুর ১২টা পর্যন্ত।
১৯০০ সালের চিটাগাং হিল ট্র্যাক্টস রেগুলেশন বাতিলসহ রাজা-হেডম্যান-কার্বারি পদবি বিলোপ এবং পাহাড়িদের প্রথাগত অধিকার হরণের ষড়যন্ত্রের অভিযোগে ইউপিডিএফ অবরোধ কর্মসূচি পালন করছে।
অবরোধের ফলে খাগড়াছড়ির সঙ্গে দূরপাল্লার বাস ও ট্রাক চলাচল বন্ধ রয়েছে। সকালের দিকে খাগড়াছড়ির পানছড়ি, দীঘিনালা ও গুইমারার জজোড়া ব্রিজসহ বিভিন্ন এলাকায় গাছের গুঁড়ি ও টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে পিকেটাররা।
এর আগে সোমবার (১৩ মে) রাঙামাটি ও খাগড়াছড়ির বিভিন্ন স্থানে অনুষ্ঠিত বিক্ষোভ কর্মসূচি থেকে অবরোধ কর্মসূচির ঘোষণা দেয় পাহাড়ের আঞ্চলিক সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট-ইউপিডিএফ।
মুজিবুর রহমান ভুইয়া/এফএ/এএসএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ চুয়াডাঙ্গায় ইউপি সদস্যের বাড়ি থেকে ১ হাজার লিটার ডিজেল জব্দ
- ২ ঝুটের ব্যবসা নিয়ে বিএনপির দুই পক্ষের গোলাগুলি, গ্রেফতার ৩
- ৩ ঝিনাইদহে নকল প্রসাধনী তৈরির কারখানায় অভিযান, লাখ টাকা জরিমানা
- ৪ বিষ দিয়ে শ্বশুরের গরু-ছাগল-মাছ মেরে ফেলার অভিযোগ জামাইয়ের বিরুদ্ধে
- ৫ বাড়ির পাশে খেলছিল শিশু, পুুকুরে পড়ে মৃত্যু