শ্মশানের পাশে মিললো নারীর পোড়া মাথাসহ খণ্ডিত মরদেহ
ফাইল ছবি
রাজবাড়ীর কালুখালীর মদাপুরে অজ্ঞাত এক নারীর দেহ থেকে আলাদা পোড়া মাথা, পাসহ খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১৮ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার মদাপুর ইউনিয়নের দামুখদিয়া শ্মশানের কাছ থেকে ওই মরদেহের মাথাসহ কয়েক খণ্ড পাওয়া যায়।
কালুখালী থানার এসআই জাকির হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, একটি শ্মশানের পাশ থেকে এক নারীর পোড়া মাথা, পাসহ কয়েক খণ্ড উদ্ধার করা হয়েছে এবং বিষয়টি নিয়ে কাজ শুরু করেছে পুলিশ। আশা করছি তার পরিচয় শনাক্তসহ রহস্য দ্রুত উদঘাটন করা হবে।
রুবেলুর রহমান/এফএ/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ঝুটের ব্যবসা নিয়ে বিএনপির দুই পক্ষের গোলাগুলি, গ্রেফতার ৩
- ২ ঝিনাইদহে নকল প্রসাধনী তৈরির কারখানায় অভিযান, লাখ টাকা জরিমানা
- ৩ বিষ দিয়ে শ্বশুরের গরু-ছাগল-মাছ মেরে ফেলার অভিযোগ জামাইয়ের বিরুদ্ধে
- ৪ বাড়ির পাশে খেলছিল শিশু, পুুকুরে পড়ে মৃত্যু
- ৫ চার দশক প্রবাসে কাটানো রেমিট্যান্সযোদ্ধার শেষ বিদায়েও ভোগান্তি