কুড়িগ্রামে বজ্রপাতে দর্জির মৃত্যু
প্রতীকী ছবি
কুড়িগ্রামের উলিপুরে বজ্রপাতে মেহের জামাল (৫০) নামের এক দর্জি নিহত হয়েছেন। রোববার (১৯ মে) রাত ১০টার দিকে উপজেলার চৌমুহনী বাজার থেকে বাড়ি ফেরার পথে এ ঘটনা ঘটে।
মেহের জামাল কুড়িগ্রাম সদর উপজেলার মোগলবাসা ইউনিয়নের চর সিতাইঝাড় এলাকার বাসিন্দা।
স্থানীয়রা জানান, রোববার রাত ৮টার থেকে বজ্রবৃষ্টি শুরু হয়। বৃষ্টি থামার পর মেহের জামাল চৌমুহনী বাজারের নিজের ব্যবসাপ্রতিষ্ঠান থেকে রাত ১০টার দিকে বাড়ি ফিরছিলেন। ওয়াপদা সড়কে পৌঁছালে বজ্রপাতে ঘটনাস্থলে তিনি মারা যান।
উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মর্তুজা জানান, বজ্রপাতে একজন মারা গেছেন বলে শুনেছি। তবে তার বাড়ি কুড়িগ্রাম সদর উপজেলায়।
ফজলুল করিম ফারাজী/আরএইচ/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ঝুটের ব্যবসা নিয়ে বিএনপির দুই পক্ষের গোলাগুলি, গ্রেফতার ৩
- ২ ঝিনাইদহে নকল প্রসাধনী তৈরির কারখানায় অভিযান, লাখ টাকা জরিমানা
- ৩ বিষ দিয়ে শ্বশুরের গরু-ছাগল-মাছ মেরে ফেলার অভিযোগ জামাইয়ের বিরুদ্ধে
- ৪ বাড়ির পাশে খেলছিল শিশু, পুুকুরে পড়ে মৃত্যু
- ৫ চার দশক প্রবাসে কাটানো রেমিট্যান্সযোদ্ধার শেষ বিদায়েও ভোগান্তি