সুনামগঞ্জ
নদীতে বালু উত্তোলনের সময় বজ্রপাতে দুই শ্রমিকের মৃত্যু
সুনামগঞ্জের দোয়ারাবাজারে নদী থেকে বালু উত্তোলনের সময় বজ্রপাতে দুই শ্রমিকের মৃত্যু হয়েছেন। সোমবার (২০ মে) দুপুরে উপজেলার নরসিংপুর ইউনিয়নের চেলা নদীতে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, কুদ্দুস মিয়া (২১) ও দুলন মিয়া (২৫)। তাদের দুজনের বাড়ি ছাতক উপজেলায়।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সোমবার সকালে দোয়ারাবাজার উপজেলার চেলা নদীতে ছোট নৌকা দিয়ে বালু উত্তোলন করতে যান পাঁচ শ্রমিক। বালু উত্তোলনের সময় হঠাৎ এ উপজেলায় ঝড় শুরু হয়। নৌকা নিয়ে শ্রমিকরা নিরাপদ স্থানে যাওয়ার আগেই বজ্রপাতে ঘটনাস্থলে দুজনের মৃত্যু হয়। তাদের সঙ্গে থাকা আরও তিনজন গুরুতর আহত হয়।
দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল হাসান বলেন, বজ্রপাতে দুজনের মৃত্যু হয়েছে। আমরা আইনগত সব জটিলতা শেষ করে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।
লিপসন আহমেদ/আরএইচ/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ গাছে আম-জাম ধরলে পাঠাবেন, আমি খাবো: কৃষকদের প্রধানমন্ত্রী
- ২ সুনামগঞ্জে প্রশাসনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে উদীচীর বর্ষবরণ
- ৩ রাতের আঁধারে নারিকেল গাছের চূড়ায় তরুণ, উদ্ধার করলো ফায়ার সার্ভিস
- ৪ ব্রাহ্মণবাড়িয়ায় প্রকৌশলীকে মারতে বাঁশ নিয়ে তেড়ে যাওয়ার ঘটনায় মামলা
- ৫ নিহত সাত দিনমজুরের মরদেহ বাড়ি পৌঁছে দেবে জামায়াত