মেহেরপুর
নারী প্রার্থীর পোলিং এজেন্টকে এক মাসের কারাদণ্ড
মেহেরপুরের গাংনীতে সাইদুল ইসলাম (৩৬) নামের এক পোলিং এজেন্টকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২১ মে) দুপুরে গাংনীর চিতলা মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটারদের প্রভাবিত করার অপরাধে কারে কারাদণ্ড দেওয়া হয়। সাইদুল ইসলাম ওই গ্রামের লস্কর শেখের ছেলে।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার ভূমি নাদির হোসেন শামীম জানান, সাইদুল ইসলাম নারী ভাইস চেয়ারম্যান প্রার্থী নাসিমা খাতুনের পোলিং এজেন্ট ছিলেন। তিনি ভোটারদের প্রভাবিত করায় আটক করেন প্রিসাইডিং কর্মকর্তা। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়। আদালত তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। দণ্ডিতকে কারাগারে পাঠানো হয়েছে।
আসিফ ইকবাল/আরএইচ/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ভৈরবে চাঁদাবাজি বন্ধের ঘোষণা প্রতিমন্ত্রী মো. শরীফুলের
- ২ মহম্মদপুরে সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরীকে নাগরিক সংবর্ধনা
- ৩ সংবিধান অনুযায়ী জনগণকে সেবা দিতে আপনারা বাধ্য: ভূমি প্রতিমন্ত্রী
- ৪ নরসিংদীতে কিশোরীকে ধর্ষণ-হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত নূরা গ্রেফতার
- ৫ দিনাজপুর মেডিকেল কলেজে ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে মারামারি