চুয়াডাঙ্গায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
চুয়াডাঙ্গার জীবননগরে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (২৫ মে) দুপুর দেড়টার দিকে উপজেলার সীমান্ত ইউনিয়নের শাখারিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
তারা হলো, একই গ্রামের মসজিদ পাড়ার আশরাফুল হকের মেয়ে তাবাসসুম (৬) ও রাজু আহাম্মেদের মেয়ে রিতু (৫)।
মৃত এক শিশুর দাদা কাশেম মণ্ডল বলেন, তাবাসসুম ও রিতু খাবার খেতে খেতে আমার কাছে এসে কিছুক্ষণ বসে। একটু পর তারা বাড়ি চলে যায়। আধা ঘণ্টা পর তাদের খোঁজাখুঁজি শুরু হয়। পরে নিজাম খাঁর পুকুর পাড়ে তাদের স্যান্ডেল পড়ে থাকতে দেখে পুকুরে নেমে তাদের মরদেহ উদ্ধার করি।
এ বিষয়ে সীমান্ত ইউনিয়নের চেয়ারম্যান ইশাবুল ইসলাম মিল্টন মোল্লা বলেন, খেলার সময় পুকুরে পড়ে দুই শিশুর মৃত্যু হয়। মরদেহ তাদের বাড়িতে রয়েছে।
জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম জাবীদ হাসান বলেন, থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। কোনো অভিযোগ না থাকায় মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
হুসাইন মালিক/আরএইচ/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ বিএনপি নেতার গাড়ি প্রবেশে প্রতিবন্ধকতা, কাটা হলো বেড়িবাঁধের ২০ গাছ
- ২ ধর্ষণের শিকার কিশোরীর নবজাতকের দায়িত্ব রাষ্ট্রকে নিতে মানববন্ধন
- ৩ যশোরে ব্যারিস্টার কাজলের বিরুদ্ধে ঝাড়ু মিছিল
- ৪ দেশের ইতিহাসে শ্রেষ্ঠ নির্বাচন হয়েছে এবার: মাসুদ সাঈদী
- ৫ রাজশাহীতে প্রথমবার মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরে মানি লন্ডারিং মামলা