ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

কুমিল্লায় অস্ত্রসহ ৫ ডাকাত আটক

প্রকাশিত: ১০:২৯ এএম, ২২ এপ্রিল ২০১৬

কুমিল্লায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৫ জনকে আটক করা হয়েছে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জেলার সদর দক্ষিণ উপজেলার সুবর্ণপুর এলাকা থেকে জেলা গোয়েন্দা বিভাগের (ডিবি) একটি দল শুক্রবার ভোরে তাদের আটক করে। এ বিষয়ে বিকেলে থানায় মামলা হয়েছে।

আটকরা হলেন, কিশোরগঞ্জের কটিয়াদি উপজেলার করগাঁও বাজারহাটি গ্রামের সোহরাব হোসেন (৩০), একই গ্রামের আল আমিন (২৭), কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার নাগাইশ গ্রামের ওয়াসিম (২৮), মুরাদনগর উপজেলার পাহাড়পুর গ্রামের খোকন (৪৫) ও নাঙ্গলকোট উপজেলার হাসানপুর গ্রামের সোহাগ (২৭)।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উপ-পরিদর্শক (এসআই) সহিদুল ইসলাম ও শাহ কামাল আকন্দ পিপিএম এর নেতৃত্বে জেলা ডিবির একটি দল শুক্রবার ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জেলার সদর দক্ষিণ উপজেলার সুবর্ণপুর এলাকায় অভিযান চালায়। এসময় মহাসড়কে ২টি মাইক্রোবাসযোগে ডাকাতির প্রস্তুতিকালে ৫ ডাকাতকে আটক করা হয়।

ডিবির উপ-পরিদর্শক (এসআই) শাহ কামাল আকন্দ জানান, আটককৃতদের কাছ থেকে ১টি এলজি বন্দুক, ১টি এলজি কাটা রাইফেল, ৬টি রাবার কার্তুজ ও ৩টি ছুরি উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে সদর দক্ষিণ মডেল থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।

কামাল উদ্দিন/এফএ/এমএস