নারায়ণগঞ্জে মাদক মামলায় যুবককে ১৩ বছরের কারাদণ্ড
নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার একটি মাদক মামলায় মো. রায়হান (৩২) নামে এক যুবককে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় তাকে আরও ৩ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
মঙ্গলবার (২৮ মে) দুপুরে নারায়ণগঞ্জ অতিরিক্ত দায়রা জজ চতুর্থ আদালতের বিচারক মোহাম্মদ আক্তারুজ্জামান ভুঁইয়া এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত মো. রায়হান রূপগঞ্জের জাঙ্গীর এলাকার মো. সেলিমের ছেলে।
কোর্ট পুলিশের পরিদর্শক মো. আব্দুর রশিদ জাগো নিউজকে বলেন, রূপগঞ্জ থানায় করা মাদক মামলায় আদালত এ রায় ঘোষণা করেছেন। এ সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।
আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মো. শামীম হোসাইন জাগো নিউজকে বলেন, ২০২২ সালের ২২ জুলাই রুপগঞ্জ থানা পুলিশ টহলরত অবস্থায় জাঙ্গীর এলাকা থেকে বিপুল পরিমাণ নেশা জাতীয় দ্রব্যসহ রায়হানকে আটক করে। পরে এ ঘটনায় পুলিশ রূপগঞ্জ থানায় মামলা করেন। আদালত বিচার কার্যক্রম শেষে এ রায় ঘোষণা করেন।
মোবাশ্বির শ্রাবণ/এনআইবি/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ তারাবির নামাজ চলাকালে মাদরাসায় আগুন, বেঁচে গেলো শতাধিক শিক্ষার্থী
- ২ চাল আত্মসাতের অভিযোগ তুলে ইউপি চেয়ারম্যানকে মারধর বিএনপি নেতাকর্মীদের
- ৩ খুলনায় মাদক নিরাময় কেন্দ্রে নারীকে ধর্ষণের অভিযোগ
- ৪ নারায়ণগঞ্জে পুলিশের অস্ত্র ছিনতাইয়ের ঘটনায় আটক ৪
- ৫ চুয়াডাঙ্গায় কবরস্থানের রাস্তা নির্মাণ নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৬