এক ঘণ্টায় তিন বুথে ৬ ভোট
ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে কুমিল্লার চার উপজেলায় ভোটগ্রহণ শুরু হয়েছে। বুধবার (২৯ মে) সকাল ৮টায় শুরু হয়ে বিরতিহীনভাবে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। তবে শুরুর প্রথম ঘণ্টায় ভোট উৎসবের আমেজ নেই কেন্দ্রে। অনেকটাই ভোটারশূন্য কেন্দ্র। প্রথম এক ঘণ্টায় তিন বুথে ভোট পড়েছে ৬টি।
সকাল পৌনে ৯টায় জেলার বুড়িচং উপজেলার ভারেল্লা উত্তর ইউনিয়নের পশ্চিমসিংহ সরকারি প্রথমিক বিদ্যালয় কেন্দ্রে গিয়ে দেখা যায় এ চিত্র।
২ নম্বর বুথে দায়িত্বপ্রাপ্ত সহকারী রিটার্নিং অফিসার মো. রফিকুল ইসলাম বলেন, এটি নারী বুথ। শুরুতে ভোটার ছিল না। এখন ২-১ জন করে আসতে শুরু করেছে। ৪৫ মিনিটে এ বুথে ভোট পড়েছে ২টি।
কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং অফিসার মো. সিহাব উদ্দিনের সঙ্গে কথা বলে জানা যায়, সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়। শুরেতেই কেন্দ্রে ভোটার উপস্থিতি কম। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার বাড়বে বলে তিনি আশা করছেন।
তিনি বলেন, এই কেন্দ্রে ৮টি বুথে ভোটগ্রহণ করা হচ্ছে। বিরতিহীনভাবে বিকেল ৪টা পর্যন্ত চলবে। নারী-পুরুষ মিলিয়ে মোট ভোটার রয়েছেন ৩ হাজার ২০৯ জন।
জাহিদ পাটোয়ারী/এফএ/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ঠেলাঠেলিতে ৩ বছর পার, শত মৃত্যুর পরও চালু হয়নি রাজশাহী শিশু হাসপাতাল
- ২ হাতকড়াসহ পালালেন আসামি, বৃদ্ধ বাবা ও শিশুসহ দুই গৃহবধূ কারাগারে
- ৩ বগুড়া যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, অপেক্ষায় গাবতলীবাসী
- ৪ সন্ধ্যার পর দোকান খোলা রেখে জরিমানা দিলেন চুয়াডাঙ্গার তিন ব্যবসায়ী
- ৫ চুয়াডাঙ্গায় পিকনিকের টাকা নিয়ে অভিমানে স্কুলছাত্রের আত্মহত্যা