জাল ভোট দেওয়ার সময় ম্যাজিস্ট্রেটের হাতে ধরা ৪ এজেন্ট
কুমিল্লার বুড়িচং উপজেলা পরিষদ নির্বাচনে জাল ভোট দেওয়ায় এক কেন্দ্রের চার এজেন্টকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (২৯ মে) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার ময়নামতি ইউনিয়নের ফরিজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।
নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান খান শাওন জাগো নিউজকে এতথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, ফরিজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র পরিদর্শনে গিয়ে দেখা যায়, দুই প্রার্থীর চার এজেন্ট জাল ভোট দিচ্ছেন। এসময় তাদের হাতেনাতে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে চারদিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
দণ্ডপ্রাপ্তদের দুজন চেয়ারম্যান প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আখলাক হায়দার (ঘোড়া) ও আপর দুজন তারেক হায়দারের (টেলিফোন) এজেন্ট।
তৃতীয় ধাপে কুমিল্লার চার উপজেলা ব্রাহ্মণপাড়া, বুড়িচং, দেবিদ্বার ও মুরাদনগরে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়ে বিরতিহীনভাবে চলে বিকেল ৪টা।
এ চার উপজেলায় চেয়ারম্যান পদে ৪৭ জন, ভাইস চেয়ারম্যান পদে ১৫ জন এবং নারী ভাইস চেয়ারম্যান পদে ১৯ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
জাহিদ পাটোয়ারী/এসআর/জিকেএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ হাতকড়াসহ পালালেন আসামি, বৃদ্ধ বাবা ও শিশুসহ দুই গৃহবধূ কারাগারে
- ২ বগুড়া যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, অপেক্ষায় গাবতলীবাসী
- ৩ সন্ধ্যার পর দোকান খোলা রেখে জরিমানা দিলেন চুয়াডাঙ্গার তিন ব্যবসায়ী
- ৪ চুয়াডাঙ্গায় পিকনিকের টাকা নিয়ে অভিমানে স্কুলছাত্রের আত্মহত্যা
- ৫ চুয়াডাঙ্গা সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় ২১২ লিটার ডিজেল জব্দ