বিকেলে নিখোঁজ, সকালে মিললো কবিরাজের গলাকাটা মরদেহ
ফাইল ছবি
চুয়াডাঙ্গায় গ্রাম্য এক কবিরাজের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১ জুন) সকালে চুয়াডাঙ্গা সদর উপজেলার যুগিরহুদা গ্রামের মাঠ থেকে তার গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়।
নিহত আব্দুর রাজ্জাক ওরফে রাজাই (৪৮) একই উপজেলার সুবদিয়ায় গ্রামের মৃত বেছের আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে মাঠে কাজ করতে গিয়ে যুগিরহুদা গ্রামের প্রাথমিক বিদ্যালয়ের পেছনের মাঠে গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন স্থানীয় কৃষকরা। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায়।
পরিবার সূত্রে জানা গেছে, নিহত আব্দুর রাজ্জাক ওরফে রাজাই ছিলেন গ্রাম্য কবিরাজ। পাশাপাশি তিনি কৃষি কাজ করতেন। তার দুই ছেলে মালোয়েশিয়া প্রবাসী। শুক্রবার বিকেলে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি।
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সেকেন্দার আলী জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে গলাকেটে হত্যা করা হয়েছে। ঘটনার কারণ অনুসন্ধানে পুলিশের একাধিক দল মাঠে নেমেছে।
হুসাইন মালিক/এফএ/এএসএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ বিএনপি নেতার গাড়ি প্রবেশে প্রতিবন্ধকতা, কাটা হলো বেড়িবাঁধের ২০ গাছ
- ২ ধর্ষণের শিকার কিশোরীর নবজাতকের দায়িত্ব রাষ্ট্রকে নিতে মানববন্ধন
- ৩ যশোরে ব্যারিস্টার কাজলের বিরুদ্ধে ঝাড়ু মিছিল
- ৪ দেশের ইতিহাসে শ্রেষ্ঠ নির্বাচন হয়েছে এবার: মাসুদ সাঈদী
- ৫ রাজশাহীতে প্রথমবার মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরে মানি লন্ডারিং মামলা