ঘুমন্ত নারীকে সাপের কামড়, প্রাণ গেলো হাসপাতালে
চুয়াডাঙ্গা সদর উপজেলার আড়িয়ার চক গ্রামে সাপের কামড়ে সাজেদা বেগম (৪৫) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
সোমবার (৩ জুন) দুপুরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
সাজেদা বেগম চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ ইউনিয়নের আড়িয়ার চক গ্রামের আহসান আলীর স্ত্রী।
আহসান আলী বলেন, ‘রাতে ঘুমন্ত অবস্থায় একটি সাপ আমার স্ত্রীকে কামড় দেয়। সাপটি আমিও দেখি। পরে সাপটি মেরে ভোরের দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে আমার স্ত্রীকে ভর্তি করি। আজ দুপুর ১২টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’
স্থানীয় ইউপি মেম্বার জাহাঙ্গীর আলম বলেন, ‘রাতে কোনো একসময় ওই নারীকে সাপে কামড় দেয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মরদেহ বাড়িতে নিয়ে আসা হয়েছে। দাফন হবে।’
দর্শনা থানার পরিদর্শক (তদন্ত) বিপ্লব কুমার সাহা বলেন, সাপের কামড়ে একজন নারীর মৃত্যু হয়েছে বলে জানতে পেরেছি।
হুসাইন মালিক/এসআর/এএসএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ বিএনপি নেতার গাড়ি প্রবেশে প্রতিবন্ধকতা, কাটা হলো বেড়িবাঁধের ২০ গাছ
- ২ ধর্ষণের শিকার কিশোরীর নবজাতকের দায়িত্ব রাষ্ট্রকে নিতে মানববন্ধন
- ৩ যশোরে ব্যারিস্টার কাজলের বিরুদ্ধে ঝাড়ু মিছিল
- ৪ দেশের ইতিহাসে শ্রেষ্ঠ নির্বাচন হয়েছে এবার: মাসুদ সাঈদী
- ৫ রাজশাহীতে প্রথমবার মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরে মানি লন্ডারিং মামলা