ফজরের নামাজ শেষে ফেরার পথে সড়কে প্রাণ গেলো দুই বৃদ্ধের
ফজরের নামাজ শেষে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নাসির উদ্দীন (৬৮) ও আলী বক্স (৬৫) নামে দুই বৃদ্ধ নিহত হয়েছেন। মঙ্গলবার (৪ জুন) ভোরে যশোর-বেনাপোল মহাসড়কের শার্শা হক কমিউনিটি সেন্টারের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নাসির উদ্দীন নাভারন কলেজের ইসলামি শিক্ষা বিভাগের অবসারপ্রাপ্ত সহকারী অধ্যাপক ছিলেন। আলী বক্স জাপান-বাংলাদেশ কোম্পানির নাইটগার্ড হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয়রা জানান, তারা দুজন প্রতিদিন ভোরে মসজিদে জামাতে নামাজ আদায় করতেন। মঙ্গলবার ফজরের নামাজ শেষে হেঁটে বাড়ি ফিরছিলেন। এ সময় পেছন থেকে আসা বেনাপোলগামী মালবাহী একটি কাভার্ডভ্যান তাদেরকে চাপা দেয়। এতে তারা গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নাভারণ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়ন্ত কুমার দাস জানান, মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন।
মো. জামাল হোসেন/এফএ/এএসএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ পরিত্যক্ত আ’লীগ কার্যালয়ে হঠাৎ বেজে উঠলো ৭ মার্চের ভাষণ
- ২ টাঙ্গাইলে নদীর পাড় থেকে নারীর মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা
- ৩ অপরাধীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না: প্রবাসীকল্যাণমন্ত্রী
- ৪ হঠাৎ হাসপাতালে গিয়ে ১৬ ডাক্তারের মধ্যে ৮ জনকে পেলেন স্বাস্থ্যমন্ত্রী
- ৫ সুনামগঞ্জে মেছোবাঘ ধরে শিকল বন্দি করলো স্থানীয়রা