ইজিবাইক চালকের কোমরে মিললো ২২ লাখ টাকার সোনা
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার মুন্সিপুর সীমান্তে দুটি সোনার বারসহ একজনকে আটক করেছে বিজিবি। বার দুটির ওজন ২৩২ গ্রাম। দাম আনুমানিক ২২ লাখ টাকা।
বুধবার (৫ জুন) সকাল সাড়ে ১০টার দিকে তাকে আটক করে ৬ বিজিবি।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে স্থানীয় সীমান্তের কুতুবপুর পাকা রাস্তার কাছে ওত পেতে ছিল মুন্সিপুর বিজিবি ক্যাম্পের টহলদল। এসময় এক ব্যক্তি ব্যাটারিচালিত ইজিবাইক নিয়ে দ্রুত সীমান্তের দিকে যাওয়ার চেষ্টা করেন। তবে গাড়িটি থামিয়ে চালককে আটক করে বিজিবি। পরে তার শরীর তল্লাশি করে কোমরে বাঁধা অবস্থায় দুটি সোনার বার উদ্ধার করা হয়।

আটক ব্যক্তির নাম কাওসার আলী (৪০)। তিনি দামুড়হুদা উপজেলার মুন্সিপুর গ্রামের কুদ্দুস আলীর ছেলে। এ ঘটনায় তার বিরুদ্ধে দামুড়হুদা থানায় মামলা করেছে বিজিবি।
চুয়াডাঙ্গা ৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান জানান, আসামিকে থানায় সোপর্দ করে সোনার বার জেলার ট্রেজারিতে জমা দেওয়া হয়েছে।
হুসাইন মালিক/এসআর/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ বিএনপি নেতার গাড়ি প্রবেশে প্রতিবন্ধকতা, কাটা হলো বেড়িবাঁধের ২০ গাছ
- ২ ধর্ষণের শিকার কিশোরীর নবজাতকের দায়িত্ব রাষ্ট্রকে নিতে মানববন্ধন
- ৩ যশোরে ব্যারিস্টার কাজলের বিরুদ্ধে ঝাড়ু মিছিল
- ৪ দেশের ইতিহাসে শ্রেষ্ঠ নির্বাচন হয়েছে এবার: মাসুদ সাঈদী
- ৫ রাজশাহীতে প্রথমবার মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরে মানি লন্ডারিং মামলা