গরু বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় প্রাণ গেলো যুবকের
লালমনিরহাটের কালীগঞ্জে গরু বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় আব্দুল কাইয়ুম (১৮) নামের এক যুবক নিহত হয়েছেন।
শুক্রবার (৭ জুন) বিকেল ৩টায় উপজেলার কাকিনা ইউনিয়নের উত্তর গোপালরায় গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আব্দুল কাইয়ুম উপজেলার উত্তর গোপালরায় গ্রামের আব্দুল কাদেরের ছেলে।
স্থানীয়রা জানান, বিকেল ৩টার দিকে লালমনিরহাট থেকে বুড়িমারীগামী করতোয়া এক্সপ্রেস ট্রেনটি সুকানদিঘী এলাকায় পৌঁছায়। ওইসময় রেললাইনে একটি গরু দাঁড়িয়ে থাকতে দেখে আব্দুল কাইয়ুম বাঁচাতে যান। এসময় ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হয়ে তিনি ঘটনাস্থলেই মারা যান।
কাকিনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাহির তাহু বলেন, ঘটনাটি সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি মেম্বারের মাধ্যমে জানতে পেরেছি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে লালমনিরহাট রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)ফেরদৌস হোসেন বলেন, ঘটনাস্থলে রেলওয়ে পুলিশ পাঠানো হচ্ছে।
রবিউল হাসান/এসআর/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ঝুটের ব্যবসা নিয়ে বিএনপির দুই পক্ষের গোলাগুলি, গ্রেফতার ৩
- ২ ঝিনাইদহে নকল প্রসাধনী তৈরির কারখানায় অভিযান, লাখ টাকা জরিমানা
- ৩ বিষ দিয়ে শ্বশুরের গরু-ছাগল-মাছ মেরে ফেলার অভিযোগ জামাইয়ের বিরুদ্ধে
- ৪ বাড়ির পাশে খেলছিল শিশু, পুুকুরে পড়ে মৃত্যু
- ৫ চার দশক প্রবাসে কাটানো রেমিট্যান্সযোদ্ধার শেষ বিদায়েও ভোগান্তি