যশোরে রাইফেল ও ৩০ রাউন্ড গুলি উদ্ধার
যশোরে যুবলীগকর্মী মোহাম্মদ আলী হোসেন হত্যা মামলার অন্যতম আসামি নবাব হোসেনের শ্বশুরবাড়ির পাশ থেকে ৩০ রাউন্ড গুলিসহ একটি রাইফেল উদ্ধার করা হয়েছে।
শনিবার (৮ জুন) রাত সাড়ে ৯টার দিকে সদর উপজেলার বাহাদুরপুর গ্রামে শ্বশুর আবু সফিয়ানের বাড়ির পাশের একটি পরিত্যক্ত ভবন থেকে অস্ত্র-গুলিগুলো উদ্ধার করে পুলিশ।
যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, শহরতলী কিসমত নওয়াপাড়ার উত্তরপাড়া এলাকার বিশ্বনাথ গাইনের বাড়ি থেকে একটা কাটা রাইফেল, ৩০ রাউন্ড গুলি ও একটি গুলির খোসা উদ্ধার করা হয়। পুলিশ ঘটনা খতিয়ে দেখছে।
মিলন রহমান/এসআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ১৮ মাসের কাজ ৪ বছরেও শেষ করতে পারেনি গণপূর্ত বিভাগ, দুর্ভোগে রোগীরা
- ২ ফেনীর জহিরিয়া মসজিদে মাসব্যাপী ইফতার করেন হাজারো রোজাদার
- ৩ বগুড়ায় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যুবদল-ছাত্রদলের ৯ নেতাকে বহিষ্কার
- ৪ ভিজিএফ কার্ড বিএনপি-জামায়াতকে ভাগ করে দিলো প্রশাসন
- ৫ নিলামে পাগলা মসজিদের গরু কিনে এক বছরেও টাকা দেননি বিএনপি নেতা