ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যাত্রীবাহী বাসে হঠাৎ আগুন
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তিশা পরিবহন নামের একটি যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
বুধবার (১২ জুন) দুপুর ১২টার দিকে মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মেঘনাঘাট টোলপ্লাজা এলাকার চট্টগ্রামমুখী লেনে এ ঘটনা ঘটে।
এ বিষয়ে কাঁচপুর হাইওয়ে থানার টিআই আবু নাইম বলেন, দুপুরের দিকে তিশা পরিবহনের ওই বাসটি যাত্রী নিয়ে কুমিল্লা থেকে শিমরাইল মোড় এলাকার দিকে আসছিল। এ সময় বাসটি মেঘনাঘাট টোলপ্লাজা এলাকায় পৌঁছালে হঠাৎ করে বাস থেকে প্রচুর কালো ধোঁয়া বের হতে থাকে। আতঙ্কিত হয়ে তাৎক্ষণিকভাবে সব যাত্রী বাস থেকে বেরিয়ে আসেন। ফলে এ ঘটনায় কেউ আহত হননি।
ধারণা করা হচ্ছে, যাত্রী নিয়ে নিয়মিত চলাচলসহ প্রচণ্ড গরমের কারণে ইঞ্জিন গরম হয়ে যায়। এ থেকে হয়তো অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এসময় ফায়ার সার্ভিস, টোলপ্লাজা কর্তৃপক্ষ, ড্রাইভার-হেলপারসহ স্থানীয়রা তাৎক্ষণিকভাবে আগুন নিভিয়ে ফেলেন। বর্তমানে বাসটি মহাসড়কের পাশেই পার্কিং করে রাখা হয়েছে। এ ঘটনায় মহাসড়কে কোনো যানজটের সৃষ্টি হয়নি।
রাশেদুল ইসলাম রাজু/এফএ/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ মুন্সিগঞ্জের প্রতিপক্ষের বাড়িতে এলোপাথাড়ি গুলি, গুলিবিদ্ধ ১৫
- ২ বগুড়ায় নোংরা পরিবেশে সেমাই তৈরি, দুই লাখ টাকা জরিমানা
- ৩ জ্বালানি তেল সংকটে অনেক পাম্প বন্ধ, ভোগান্তি
- ৪ পৈতৃক বাড়িতে দাদা-দাদির কবর জিয়ারত করলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী
- ৫ ছিনতাইকারীর ধাক্কায় ছিটকে পড়লেন অটোরিকশার চালক, গাড়িচাপায় গেল প্রাণ