ঈদের দিন একমাত্র সন্তানকে হারালেন বাবা-মা
ফাইল ছবি
মানিকগঞ্জের সাটুরিয়ায় ধুল্লা বাসস্ট্যান্ড এলাকায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে রিজভী রহমান (১৪) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।
সোমবার (১৭ জুন) বিকেলে মানিকগঞ্জ কর্নেল মালেক মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
নিহত রিজভী রহমান উপজেলার জান্না এলাকার আবু দাউদের একমাত্র ছেলে। সে আকিজ স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণির ছাত্র ছিল।
স্বজন ও পুলিশ সূত্র জানায়, দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রিজভী গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। অবস্থা গুরুতর হওয়ায় সেখানকার চিকিৎসক তাকে কর্নেল মালেক মেডিকেল কলেজে রেফার করেন। পরে তাকে মানিকগঞ্জ কর্নেল মালেক মেডিকেল কলেজে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সাটুরিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মোস্তফা হোসেন বলেন, পরিবার থেকে কোনো অভিযোগ না থাকায় আর কোনো খোঁজ নেওয়া হয়নি।
বি.এম খোরশেদ/এসআর/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ঝুটের ব্যবসা নিয়ে বিএনপির দুই পক্ষের গোলাগুলি, গ্রেফতার ৩
- ২ ঝিনাইদহে নকল প্রসাধনী তৈরির কারখানায় অভিযান, লাখ টাকা জরিমানা
- ৩ বিষ দিয়ে শ্বশুরের গরু-ছাগল-মাছ মেরে ফেলার অভিযোগ জামাইয়ের বিরুদ্ধে
- ৪ বাড়ির পাশে খেলছিল শিশু, পুুকুরে পড়ে মৃত্যু
- ৫ চার দশক প্রবাসে কাটানো রেমিট্যান্সযোদ্ধার শেষ বিদায়েও ভোগান্তি