বরগুনায় সেতু ভেঙে মাইক্রো-অটোরিকশা খালে, নিহত ৯
বরগুনার আমতলীতে সেতু ভেঙে দুটি গাড়ি খালে পড়ে ৯ জন নিহত হয়েছেন। শনিবার (২২ জুন) দুপুর ২টার দিকে হলদিয়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
হলদিয়া ইউনিয়নের চেয়ারম্যান আসাদুজ্জামান মিন্টু মল্লিক জানান, দুপুর ২টার দিকে হলদিয়া বাজার সংলগ্ন ঝুঁকিপূর্ণ সেতু দিয়ে একটি মাইক্রোবাস ও অটোরিকশায় করে ১৯ যাত্রী বৌভাতে যাচ্ছিলেন। তারা সেতুতে উঠলে একপর্যায়ে সেটি ভেঙে খালে পড়ে যায়। এসময় অটোরিকশার যাত্রীরা বের হয়ে এলেও মাইক্রোবাসের যাত্রীরা বের হতে পারেননি। এ রিপোর্ট লেখা পর্যন্ত স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা ৯ জনের মরদেহ উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছেন।
ফায়ার সার্ভিস আমতলি স্টেশন কর্মকর্তা মো. হানিফ জানান, ঘটনাস্থল থেকে আমরা ৯ নারী-শিশুর মরদেহ উদ্ধার করি। খালে নিমজ্জিত মাইক্রোটি উদ্ধারের চেষ্টা চলছে।
আসাদুজ্জামান মিরাজ/আরএইচ/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ঝুটের ব্যবসা নিয়ে বিএনপির দুই পক্ষের গোলাগুলি, গ্রেফতার ৩
- ২ ঝিনাইদহে নকল প্রসাধনী তৈরির কারখানায় অভিযান, লাখ টাকা জরিমানা
- ৩ বিষ দিয়ে শ্বশুরের গরু-ছাগল-মাছ মেরে ফেলার অভিযোগ জামাইয়ের বিরুদ্ধে
- ৪ বাড়ির পাশে খেলছিল শিশু, পুুকুরে পড়ে মৃত্যু
- ৫ চার দশক প্রবাসে কাটানো রেমিট্যান্সযোদ্ধার শেষ বিদায়েও ভোগান্তি