মেঘনায় গোসলে গিয়ে কিশোরের মৃত্যু
নরসিংদীতে গোসলে নেমে মো. আনাছ মিয়া (১৪) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। সোমবার (২৪ জুন) দুপুরে সদর উপজেলার করিমপুর এলাকায় এ ঘটনা ঘটে। মো. আনাছ ওই গ্রামের আলম বাদশার ছেলে।
স্থানীয়রা জানায়, মো. আনাছ বন্ধুদের সঙ্গে নৌকা ভ্রমণে যায়। ওই সময় মেঘনা নদীর করিমপুর এলাকায় পৌঁছালে গোসলের জন্য সে নৌকা থেকে নদীতে লাফ দেয়। নৌকার লাগানো একটি লোহার রডে লেগে মাথা ফেটে যায়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কতব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের বাবা আলম বাদশা বলেন, আমি কাজে ছিলাম। তখন শুনতে পারি নদীতে নৌকা ভ্রমণে গিয়ে ডুবে মারা গেছে। কেন কীভাবে মারা গেছে সেটা আমি এখনো জানতে পারিনি।
নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীর আহমেদ জানান, বিষয়টি নৌ-পুলিশ দেখে। তাদের খবর দেওয়া হয়েছে। আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।
সঞ্জিত সাহা/আরএইচ/এএসএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ খাগড়াছড়িতে সেনাবাহিনীর অভিযানে ৬ লাখ টাকার অবৈধ কাঠ জব্দ
- ২ মা হারালেন বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা
- ৩ মন্ত্রী হয়ে রাজশাহী গিয়ে তিন ইচ্ছার কথা জানালেন মিনু
- ৪ সোমবার থেকে শুরু হচ্ছে লালন স্মরণোৎসব, ছেঁউড়িয়ায় বাড়ছে ভক্তদের ভিড়
- ৫ নাব্য সংকটের অজুহাতে কাটছে না ১০ জেলার মানুষের দুর্ভোগ