চেকপোস্টে কনস্টেবলকে চাপা দিয়ে মারলো ট্রাক
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ডিউটিরত অবস্থায় ট্রাকচাপায় নিহত হয়েছেন হাইওয়ে থানা পুলিশের কনস্টেবল রবিউল হক (২৫)। বুধবার (২৬ জুন) ভোর সাড়ে ৫টায় শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার সামনে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, ঢাকা-সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জ বিরামচর এলাকায় প্রতিদিনের মতো হাইওয়ে থানার সামনে চেকপোস্ট বসানো হয়। ভোর সাড়ে ৫টার দিকে ঢাকাগামী একটি ট্রাক (ঢাকা মেট্রো ট-২০-৪৬৬৭) চেকপোস্ট অমান্য করে সড়কে দাঁড়িয়ে থাকা পুলিশ কনস্টেবল রবিউল হককে চাপা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান।
নিহত রবিউল হক চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার আলমপুর গ্রামের ছায়দুল হকের ছেলে।
এ সময় ট্রাকচালক চাপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার চাকপাড়া গ্রামের মাজেদ মিয়ার ছেলে কামাল (৫২), একই এলাকার নুরুল ইসলামের ছেলে রমজান (১৮) ও মো. মনিরুল ইসলামকে (২৬) আটক করা হয়।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৈমুর ইসলাম বিষয়টি নিশ্চিত করছেন।
কামরুজ্জামান আল রিয়াদ/এফএ/এএসএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ চুয়াডাঙ্গায় ইউপি সদস্যের বাড়ি থেকে ১ হাজার লিটার ডিজেল জব্দ
- ২ ঝুটের ব্যবসা নিয়ে বিএনপির দুই পক্ষের গোলাগুলি, গ্রেফতার ৩
- ৩ ঝিনাইদহে নকল প্রসাধনী তৈরির কারখানায় অভিযান, লাখ টাকা জরিমানা
- ৪ বিষ দিয়ে শ্বশুরের গরু-ছাগল-মাছ মেরে ফেলার অভিযোগ জামাইয়ের বিরুদ্ধে
- ৫ বাড়ির পাশে খেলছিল শিশু, পুুকুরে পড়ে মৃত্যু