ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

বেনাপোলে পিস্তলসহ মাদরাসাছাত্র আটক

প্রকাশিত: ১২:৩৯ পিএম, ২৫ এপ্রিল ২০১৬

যশোরের বেনাপোল চেকপোস্ট থেকে একটি বিদেশি পিস্তল ও তিন রাউন্ড গুলিসহ কাউছার (১৯) নামে এক মাদরাসা ছাত্রকে আটক করেছে পুলিশ। সোমবার সকালে চেকপোস্টে অবস্থিত গ্রীণলাইন পরিবহনের টিকিট কাউন্টারের সামনে থেকে তাকে আটক করা হয়।

আটক কাউছার চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার লাউটলি গ্রামের নূর ইসলামের ছেলে।

বেনাপোল পোর্ট থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মফিজুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে। পরে তার শরীর তল্লাশি করে একটি বিদেশি পিস্তল, দুইটি ম্যাগজিন ও তিন রাউন্ড গুলি জব্দ করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, বেনাপোলে তার এক মামার বাড়ির আত্মীয়ের মাধ্যমে কাউছার অস্ত্র-গুলি কিনে চাঁদপুর নিয়ে যাচ্ছিল।

জামাল হোসেন/এআরএ/এবিএস