পাংশায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ৫
ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ পাঁচজন গ্রেফতার
রাজবাড়ীর পাংশা মডেল থানা পুলিশের অভিযানে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়েছে ৮/৯ জন ডাকাত।
শনিবার (২৯ জুন) রাত ৮টার দিকে পাংশা মডেল থানা পুলিশ এ তথ্য জানায়। গোপন সংবাদের ভিত্তিতে পাংশার বহলাডাঙ্গা পশ্চিমপাড়ার ফজলুল হকের মেহগনি বাগান থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন- পাংশা উপজেলার সরিষা ইউনিয়নের বহলাডাঙ্গা পশ্চিমপাড়ার মো. অনাত আলী শেখের ছেলে মো. সজল শেখ (২৬), খামারডাঙ্গীর মৃত হানেফ ওরফে পুকাইরের ছেলে নাজমুল (২৫), বাঘারচরের মো. ইবাদত আলীর ছেলে হাফিজুর রহমান (২১), একই এলাকার মো. জাহাঙ্গীর মন্ডলের ছেলে মো. মারুফ হোসেন (২১) ও বহলাডাঙ্গা দক্ষিণপাড়ার মো. সিরাজ মিয়ার ছেলে মো. আরিফ মিয়া (২৩)।
পুলিশ জানায়, পাংশা মডেল থানার কয়েকজন কর্মকর্তাসহ সঙ্গীয় ফোর্স এলাকায় ফজলুল হকের মেহগনি বাগান থেকে ডাকাতি করার প্রস্তুতিকালে পাঁচজন ডাকাতকে গ্রেফতার করে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ৮/৯ জন ডাকাত পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে একটি চাইনিজ কুড়াল, একটি চাপাতি, একটি ছুরি, তিনটি হাতুড়ি ও ২টি লোহার পাইপ উদ্ধার করা হয়।
পাংশা মডেল থানার ওসি স্বপন কুমার মজুমদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেফতার আসামিদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে, তাদের আদালতে পাঠানো হয়েছে।
রুবেলুর রহমান/এমআরএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ঝুটের ব্যবসা নিয়ে বিএনপির দুই পক্ষের গোলাগুলি, গ্রেফতার ৩
- ২ ঝিনাইদহে নকল প্রসাধনী তৈরির কারখানায় অভিযান, লাখ টাকা জরিমানা
- ৩ বিষ দিয়ে শ্বশুরের গরু-ছাগল-মাছ মেরে ফেলার অভিযোগ জামাইয়ের বিরুদ্ধে
- ৪ বাড়ির পাশে খেলছিল শিশু, পুুকুরে পড়ে মৃত্যু
- ৫ চার দশক প্রবাসে কাটানো রেমিট্যান্সযোদ্ধার শেষ বিদায়েও ভোগান্তি