বাড়িতে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেলো বাবা-ছেলের
ফাইল ছবি
কুড়িগ্রামের উলিপুর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাবা ও ছেলের মৃত্যু হয়েছে। রোববার (৩০ জুন) রাতে উপজেলার দলদলিয়া ইউনিয়নের অর্জুন লালমসজিদ এলাকার এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, আবু তাহের (৫৬) ও তার ছেলে রাসেল মিয়া (১৭)।
উলিপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মর্তুজা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, রাত ৮টার দিকে রাসেল মিয়া বাড়িতে বৈদ্যুতিক বোর্ডের কাজ করছিলেন। এ সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হলে ছেলের আর্তনাদে বাবা আবু তাহের সন্তানকে উদ্ধারের জন্য যান। পরে বাবা-ছেলে দু’জনই ঘটনাস্থলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান। বাবা-ছেলের মর্মান্তিক মৃত্যুতে ওই পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে আসে।
উলিপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মর্তুজা জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তীতে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ফজলুল করিম ফারাজী/এফএ/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ পার্বত্য শান্তি চুক্তি বাতিলসহ সাত দফা দাবিতে সংবাদ সম্মেলন
- ২ পর্যাপ্ত সার মজুত রয়েছে, সঠিকভাবে দিতে তদারকি চলছে: কৃষি প্রতিমন্ত্রী
- ৩ নিখোঁজের চার দিনেও হদিস মেলেনি নেত্রকোনার শিশু আরফানের
- ৪ সম্প্রীতির বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধ থাকার আহ্বান পার্বত্য মন্ত্রীর
- ৫ ধর্ষণ মামলায় জড়িতদের কেউ আশ্রয় দিলে তাদের শেকড় উপড়ে ফেলা হবে