গাইবান্ধায় বজ্রপাতে তরুণের মৃত্যু
গাইবান্ধায় বজ্রপাতে এক তরুণ নিহত হয়েছেন/ প্রতীকী ছবি
গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় বজ্রপাতে ফরহাদ হোসেন (১৮) নামের এক তরুণের মৃত্যু হয়েছে।
সোমবার (১ জুলাই) সন্ধ্যায় উপজেলার গজারিয়া ইউনিয়নের কাতলামারী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ফরহাদ হোসেন কাতলামারী গ্রামের মো. জিন্নাহ সর্দারের ছেলে।
গজারিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান খোরশেদ আলী খান খুশু বলেন, সোমবার সন্ধ্যার পর ফরহাদ হোসেন বাড়ির পাশের পুকুর থেকে হাঁস তাড়িয়ে বাড়িতে আনতে যান। সে সময় বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এমন ঘটনা খুবই দুঃখজনক।
আনোয়ার হোসেন শামীম/কেএসআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ঝুটের ব্যবসা নিয়ে বিএনপির দুই পক্ষের গোলাগুলি, গ্রেফতার ৩
- ২ ঝিনাইদহে নকল প্রসাধনী তৈরির কারখানায় অভিযান, লাখ টাকা জরিমানা
- ৩ বিষ দিয়ে শ্বশুরের গরু-ছাগল-মাছ মেরে ফেলার অভিযোগ জামাইয়ের বিরুদ্ধে
- ৪ বাড়ির পাশে খেলছিল শিশু, পুুকুরে পড়ে মৃত্যু
- ৫ চার দশক প্রবাসে কাটানো রেমিট্যান্সযোদ্ধার শেষ বিদায়েও ভোগান্তি