থেমে থাকা ট্রাকে ধাক্কা, প্রাণ গেলো দুই হেলপারের
ছবি: দুর্ঘটনা কবলিত ট্রাক
রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের রাজবাড়ীর কালুখালীর মদাপুরে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে আরেক ট্রাকের ধাক্কায় লিটন (৩২) ও আনিছুর (৩৫) নামে দুইজন নিহত হয়েছেন।
শনিবার (৬ জুলাই) সকালে মদাপুরের গড়িয়ানা কালিবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, কুষ্টিয়া সদর উপজেলার খাজানগর গ্রামের মো. ফেলুর ছেলে লিটন ও রাজশাহী জেলার চারঘাট উপজেলার পিরোজপুর গ্রামের মো. আনছারের ছেলে আনিছুর।
পাংশা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ জানান, মদাপুরের গড়িয়ানায় চাকা বার্স্টকৃত একটি ট্রাক সড়কের পাশে দাঁড় করিয়ে মেরামত করছিলে। সকাল সোয়া ৬টার দিকে হঠাৎ ওই ট্রাকের পেছনে আরেকটি ট্রাক ধাক্কা দেয়। এতে দুমড়ে মুচড়ে যায় ট্রাক দুইটি। এ সময় দুই ট্রাকের দুই হেলপার গুরুতর আহত হন। পরে তাদের আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে দুজনই মারা যান।
রুবেলুর রহমান/এফএ/এএসএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ঝুটের ব্যবসা নিয়ে বিএনপির দুই পক্ষের গোলাগুলি, গ্রেফতার ৩
- ২ ঝিনাইদহে নকল প্রসাধনী তৈরির কারখানায় অভিযান, লাখ টাকা জরিমানা
- ৩ বিষ দিয়ে শ্বশুরের গরু-ছাগল-মাছ মেরে ফেলার অভিযোগ জামাইয়ের বিরুদ্ধে
- ৪ বাড়ির পাশে খেলছিল শিশু, পুুকুরে পড়ে মৃত্যু
- ৫ চার দশক প্রবাসে কাটানো রেমিট্যান্সযোদ্ধার শেষ বিদায়েও ভোগান্তি