বগুড়ায় তারেকের বিরুদ্ধে মামলা
বঙ্গবন্ধুকে রাজাকার বলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মানহানী মামলা হয়েছে।
বগুড়া জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাশরাফি হিরো রোববার ২নং সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ মামলা করেন।
শুনানি শেষে বিচারক ফেরদৌস ওয়াহিদ মামলা গ্রহণ ও সদর থানার ওসিকে আগামী ১০ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।
তারেক রহমান গত ১৫ ডিসেম্বর ইস্ট লন্ডনের অ্যাষ্ট্রিয়াম ব্যাংক্যুয়েট হলে বিজয় দিবসের আলোচনা সভায় জাতির জনক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাবা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানকে ‘রাজাকার’ বলেন।
এদিকে মামলা দায়েরের পর জেলা ছাত্রলীগের উদ্যোগে শহরে টেম্পল রোডে দলীয় কার্যালয়ের সামনে মিষ্টি বিতরণ করা হয়েছে। মামলার প্রতিবাদে স্বেচ্ছাসেবক দল নবাববাড়ি সড়কে বিএনপি কার্যালয়ের সামনে থেকে মিছিল বের করার চেষ্টা করলে পুলিশ তাতে বাধা দেয়।
সর্বশেষ - দেশজুড়ে
- ১ স্বতন্ত্র প্রার্থীকে গুলি-গাড়ি ভাঙচুর, পাল্টাপাল্টি অভিযোগ
- ২ যারা জনগণকে ভোটবঞ্চিত করতে চান তাদের অবস্থান হবে দিল্লি: আসিফ মাহমুদ
- ৩ যারা স্বাধীনতায় বিশ্বাসী নয়, দেশের মানুষ তাদের সমর্থন করতে পারে না
- ৪ মুচলেকা দিয়ে যারা পালিয়ে ছিলেন তারা এখন চটকদার প্রতিশ্রুতি দিচ্ছেন
- ৫ জামায়াতকে সমর্থন করে সরে গেলেন গণঅধিকারের প্রার্থী বিন ইয়ামিন মোল্লা