পুকুরে ডুবে যমজ দুই ভাইয়ের মৃত্যু
পানিতে ডুবে মারা যাওয়া দুই শিশু
নওগাঁর ধামইরহাটে পুকুরে ডুবে যমজ দুই ভাইয়ের মৃত্যু হয়েছে।
রোববার (৭ জুলাই) দুপুর ১২টার দিকে উপজেলার খেলনা ইউনিয়নের পশ্চিম চকভবানী গ্রামে এ ঘটনা ঘটে। নিতহ রাম (৩) ও লক্ষণ (৩) ওই গ্রামের সুজিত ওরাওঁয়ের যমজ সন্তান।
স্থানীয় ইউপি সদস্য আবু সালাম বলেন, সকালের খাবার খেয়ে দুই ভাই বাড়ির পাশে খেলতে যায়। একপর্যায়ে সবার অগোচরে তারা পাশের পুকুরে পড়ে যায়। পরে খোঁজাখুঁজির এক পর্যায়ে দুজনের মরদেহ পুকুরে ভাসতে দেখে এলাকাবাসী।
ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহাউদ্দিন ফারুকী জাগো নিউজকে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে, খেলতে গিয়েই তারা পানিতে ডুবে গেছে।
মশিউর রহমান/এএইচ/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ চুয়াডাঙ্গায় ইউপি সদস্যের বাড়ি থেকে ১ হাজার লিটার ডিজেল জব্দ
- ২ ঝুটের ব্যবসা নিয়ে বিএনপির দুই পক্ষের গোলাগুলি, গ্রেফতার ৩
- ৩ ঝিনাইদহে নকল প্রসাধনী তৈরির কারখানায় অভিযান, লাখ টাকা জরিমানা
- ৪ বিষ দিয়ে শ্বশুরের গরু-ছাগল-মাছ মেরে ফেলার অভিযোগ জামাইয়ের বিরুদ্ধে
- ৫ বাড়ির পাশে খেলছিল শিশু, পুুকুরে পড়ে মৃত্যু