তামাক পণ্যের বিজ্ঞাপন প্রদর্শন, দুই ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা
চট্টগ্রামের সীতাকুণ্ডে দুটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা করে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপন প্রদর্শন করায় এ জরিমানা করা হয়।
মঙ্গলবার (৯ জুলাই) বিকেলে পৌর বাজারে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা করেন।
অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কে. এম. রফিকুল ইসলাম।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপন প্রদর্শন করায় ধূমপান ও তামাকজাত দ্রব্য (নিয়ন্ত্রণ) আইন ২০০৫ এর ৫ ধারায় দুটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা করে এক লাখ টাকা জরিমানা করা হয়।
এছাড়া মেয়াদোত্তীর্ণ খাবার রাখায় আরও ৯ প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এম মাঈন উদ্দিন/জেডএইচ/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ তারাবির নামাজ চলাকালে মাদরাসায় আগুন, বেঁচে গেলো শতাধিক শিক্ষার্থী
- ২ চাল আত্মসাতের অভিযোগ তুলে ইউপি চেয়ারম্যানকে মারধর বিএনপি নেতাকর্মীদের
- ৩ খুলনায় মাদক নিরাময় কেন্দ্রে নারীকে ধর্ষণের অভিযোগ
- ৪ নারায়ণগঞ্জে পুলিশের অস্ত্র ছিনতাইয়ের ঘটনায় আটক ৪
- ৫ চুয়াডাঙ্গায় কবরস্থানের রাস্তা নির্মাণ নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৬