রাজবাড়ীতে ডোবায় পড়ে শিশুর মৃত্যু
ফাইল ছবি
রাজবাড়ীর কালুখালীতে ডোবার পানিতে পড়ে আবু তালহা নামে সাড়ে তিন বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে বিলমানুষমারি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত শিশু কালুখালী উপজেলার মদাপুর ইউনিয়নের বিলমানুষমারি গ্রামের মোহাম্মদ আলী খানের ছেলে।
স্থানীয়রা জানান, আবু তালহা খেলতে খেলতে সবার অজান্তে বাড়ির পাশের ডোবায় পড়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর ডোবার পানি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
মদাপুর ইউনিয়নের চেয়ারম্যান মিজানুর রহমান মজনু বিষয়টি নিশ্চিত করেছেন।
রুবেলুর রহমান/জেডএইচ/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ঝুটের ব্যবসা নিয়ে বিএনপির দুই পক্ষের গোলাগুলি, গ্রেফতার ৩
- ২ ঝিনাইদহে নকল প্রসাধনী তৈরির কারখানায় অভিযান, লাখ টাকা জরিমানা
- ৩ বিষ দিয়ে শ্বশুরের গরু-ছাগল-মাছ মেরে ফেলার অভিযোগ জামাইয়ের বিরুদ্ধে
- ৪ বাড়ির পাশে খেলছিল শিশু, পুুকুরে পড়ে মৃত্যু
- ৫ চার দশক প্রবাসে কাটানো রেমিট্যান্সযোদ্ধার শেষ বিদায়েও ভোগান্তি