খাগড়াছড়িতে লেকের পানিতে ডুবে কিশোরের মৃত্যু
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় লেকের পানিতে গোসলে নেমে মো. সাইফুল ইসলাম (১২) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। বুধবার (১৭ জুলাই) দুপুরে মাটিরাঙ্গা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের লাতু লিডারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
মো. সাইফুল ইসলাম মাটিরাঙ্গা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের ফরিদ ডিলার পাড়ার মো. জয়নাল আবেদীনের ছেলে। সে মাটিরাঙ্গা মিউনিসিপ্যাল মডেল স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণির ছাত্র।
স্বজনরা জানায়, দুপুরে লাতু লিডারপাড়ায় লেকের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হয় মো. সাইফুল ইসলাম। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে। পরে মাটিরাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. মিল্টন ত্রিপুরা তাকে মৃত ঘোষণা করেন।
মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কমল কৃষ্ণ ধর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ স্বজনদের বুঝিয়ে দেওয়া হয়েছে।
মুজিবুর রহমান ভুইয়া/আরএইচ/জিকেএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ চুয়াডাঙ্গায় ইউপি সদস্যের বাড়ি থেকে ১ হাজার লিটার ডিজেল জব্দ
- ২ ঝুটের ব্যবসা নিয়ে বিএনপির দুই পক্ষের গোলাগুলি, গ্রেফতার ৩
- ৩ ঝিনাইদহে নকল প্রসাধনী তৈরির কারখানায় অভিযান, লাখ টাকা জরিমানা
- ৪ বিষ দিয়ে শ্বশুরের গরু-ছাগল-মাছ মেরে ফেলার অভিযোগ জামাইয়ের বিরুদ্ধে
- ৫ বাড়ির পাশে খেলছিল শিশু, পুুকুরে পড়ে মৃত্যু