ছাত্রলীগ কর্মী সবুজ আলীর দাফন সম্পন্ন
ঢাকায় নিহত ঢাকা কলেজের শিক্ষার্থী সবুজ আলীর দাফন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুলাই) দুপুরে নীলফামারী সদর উপজেলার চওড়া বড়গাছা ইউনিয়নের আরাজি দলুয়া গ্রামে জানাজা শেষে দাফন সম্পন্ন হয় তার।
তাকে শ্রদ্ধা জানানো হয় সংসদ সদস্য আসাদুজ্জামান নুর, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দি ও নীলফামারী সদর উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে।
এর আগে ঢাকা থেকে ভোরে সবুজের মরদেহ বাড়ি পৌঁছে। ছাত্রলীগের সাবেক সভাপতি ও সংসদ সদস্য মাহমুদ হাসান রিপন জানান, হত্যার ঘটনাটি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
নীলফামারী-২ আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান নুর বলেন, সবুজের পরিবারের পাশে থাকবেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার বিকেলে ঢাকা কলেজের পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী নীলফামারীর বাসিন্দা সবুজ আলী সংঘর্ষে পড়ে মারা যান।
ইব্রাহিম সুজন/জেডএইচ/জিকেএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ মাগুরায় অভিযোগ বাক্স উদ্বোধন করলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী
- ২ খাগড়াছড়িতে সেনাবাহিনীর অভিযানে ৬ লাখ টাকার অবৈধ কাঠ জব্দ
- ৩ মা হারালেন বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা
- ৪ মন্ত্রী হয়ে রাজশাহী গিয়ে তিন ইচ্ছার কথা জানালেন মিনু
- ৫ সোমবার থেকে শুরু হচ্ছে লালন স্মরণোৎসব, ছেঁউড়িয়ায় বাড়ছে ভক্তদের ভিড়