মেহেরপুরে নাশকতা মামলায় বিএনপি নেতা গ্রেফতার
মেহেরপুরের গাংনী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলুকে (৫৮) গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৫ জুলাই) রাতে নিজের বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
আসাদুজ্জামান বাবলু গাংনী শহরের চৌগাছা এলাকার বাসিন্দা। তিনি সাহারবাটি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম জানান, কয়েক মাস আগে নাশকতার একটি মামলার আসামি হিসেবে তাকে গ্রেফতার করা হয়েছে। ওই মামলার আসামি হিসেবে তাকে মেহেরপুর আদালতে সোপর্দ করা হচ্ছে।
আসিফ ইকবাল/আরএইচ/জিকেএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ মহম্মদপুরে সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরীকে নাগরিক সংবর্ধনা
- ২ সংবিধান অনুযায়ী জনগণকে সেবা দিতে আপনারা বাধ্য: ভূমি প্রতিমন্ত্রী
- ৩ নরসিংদীতে কিশোরীকে ধর্ষণ-হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত নূরা গ্রেফতার
- ৪ দিনাজপুর মেডিকেল কলেজে ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে মারামারি
- ৫ খুলনায় দুর্বৃত্তদের হামলায় যুবদল নেতা নিহত