চাঁদপুরে পানিতে ডুবে শতবর্ষী বৃদ্ধার মৃত্যু
চাঁদপুরের হাজীগঞ্জে পানিতে ডুবে তফুরের নেছা বেগম নামের শতবর্ষী বৃদ্ধার মৃত্যু হয়েছে। শনিবার (২৭ জুলাই) দুপুরে উপজেলার গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়নের দেশগাঁও গ্রামের চকিদার বাড়ি সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী বৃদ্ধা একই গ্রামের আমির উদ্দিন ভুঁইয়া বাড়ির মৃত নওয়াব আলী ভুঁইয়ার স্ত্রী।
স্থানীয়রা জানান, তফুরের নেছার স্বামীর বাড়ি ও বাবার বাড়ি একই গ্রামে এবং কাছাকাছি। শুক্রবার বিকেলে তিনি বাবার বাড়ি বেড়াতে যান। শনিবার সকালে বাবার বাড়ি থেকে স্বামীর বাড়ি (আমির উদ্দিন ভুঁইয়া বাড়ি) ফেরার পথে নিখোঁজ হন।
এরপর স্বজনরা তাকে খুঁজতে বের হন। এক পর্যায়ে চকিদার বাড়ি (বৃদ্ধার বাবার বাড়ি) সংলগ্ন একটি পুকুরে বৃদ্ধা তফুরের নেছাকে ভাসতে দেখেন স্বজনরা। তাকে উদ্ধার করে স্থানীয় এক চিকিৎসকের কাছে নিয়ে গেলে তিনি প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।
নিহতের স্বজনরা জানান, তফুরের নেছা শতবর্ষী হলেও তিনি একা হাঁটা-চলা ও খাওয়া-দাওয়া করতে পারতেন। সকালে তিনি বাবার বাড়ি সংলগ্ন পুকুরপাড় দিয়ে নিজ বাড়িতে ফিরছিলেন। ধারণা করা হচ্ছে, পুকুরের পাড় সরু এবং বৃষ্টিতে কাঁচা মাটি পিচ্ছিল হওয়ায় তিনি পা পিছলে পুকুরে পড়ে পানিতে তলিয়ে যান।
হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আবদুর রশিদ বলেন, নিহত বৃদ্ধার পরিবারের অভিযোগ না থাকায় এবং লিখিত আবেদনের ভিত্তিতে ময়নাতদন্ত ছাড়ার মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
শরীফুল ইসলাম/কেএসআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ বরগুনায় জলদস্যু নির্মূলের দাবিতে জেলে-ট্রলার মালিকদের মানববন্ধন
- ২ টিএসসিতে লাঠি হাতে তেড়ে আসা তরুণ গাজীপুরে হত্যা মামলার প্রধান আসামি
- ৩ ঘুসের টাকাসহ সোনাগাজীর পিআইও দুদকের হাতে আটক
- ৪ পাবনায় হাটের টেন্ডার জমা দেওয়ায় জামায়াত নেতাকে মারধরের অভিযোগ
- ৫ মা–বাবাকে হেলিকপ্টারে চড়িয়ে স্বপ্ন পূরণ করলেন প্রবাসী