গভীর রাতে যুবকের গোপনাঙ্গ কেটে পালালো দুর্বৃত্তরা
ঝালকাঠির রাজাপুরে মৃণাল (২৭) নামের এক যুবকের গোপনাঙ্গ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। রোববার (২৮ জুলাই) দিনগত রাত ৩টার দিকে উপজেলার শুক্তাগড় ইউনিয়নের চর শুক্তাগড় গ্রামে এ ঘটনা ঘটে। মৃণাল ওই এলাকার মৃত রনজিতের ছেলে।
রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আতাউর রহমান বিষয়টি নিশ্চিত করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার গভীর রাতে মৃণালের গোপনাঙ্গ কেটে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে তাকে উদ্ধার করে ঢাকায় নিয়ে যাওয়া হয়।
ওসি আতাউর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আতিকুর রহমান/এসআর/এএসএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ঝুটের ব্যবসা নিয়ে বিএনপির দুই পক্ষের গোলাগুলি, গ্রেফতার ৩
- ২ ঝিনাইদহে নকল প্রসাধনী তৈরির কারখানায় অভিযান, লাখ টাকা জরিমানা
- ৩ বিষ দিয়ে শ্বশুরের গরু-ছাগল-মাছ মেরে ফেলার অভিযোগ জামাইয়ের বিরুদ্ধে
- ৪ বাড়ির পাশে খেলছিল শিশু, পুুকুরে পড়ে মৃত্যু
- ৫ চার দশক প্রবাসে কাটানো রেমিট্যান্সযোদ্ধার শেষ বিদায়েও ভোগান্তি