৪ ঘণ্টা পর বান্দরবান-থানচি সড়কে যান চলাচল স্বাভাবিক
বান্দরবান-থানচি সড়কে পাহাড়ধসে পড়ার ৪ ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয়েছে। বৃহস্পতিবার (১ আগস্ট) দুপুরে জেলার ফায়ার সার্ভিস স্টেশনের সহকারী পরিচালক পূর্ণচন্দ্র মূৎসুদ্দি বিষয়টি নিশ্চিত করেন।
স্থানীয়রা জানায়, টানা বৃষ্টির কারণে বান্দরবান-থানচি সড়কের নীলগিরি এলাকায় পাহাড়ধসে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। ফায়ার সার্ভিস ও সেনাবাহিনীর সদস্যদের দুই ঘণ্টার প্রচেষ্টায় ধসেপড়া মাটি সরানো হয়। পরে প্রায় চার ঘণ্টা পর বান্দরবান থানচি সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

পূর্ণচন্দ্র মূৎসুদ্দি জানান, টানা বৃষ্টিতে বান্দরবান থানচি সড়কে পাহাড়ধসে সকাল থেকে যান চলাচল বন্ধ ছিল। পরে ধসেপড়া মাটি সরানোর পর যান চলাচল স্বাভাবিক হয়।
নয়ন চক্রবর্তী/আরএইচ/জিকেএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ মাগুরায় অভিযোগ বাক্স উদ্বোধন করলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী
- ২ খাগড়াছড়িতে সেনাবাহিনীর অভিযানে ৬ লাখ টাকার অবৈধ কাঠ জব্দ
- ৩ মা হারালেন বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা
- ৪ মন্ত্রী হয়ে রাজশাহী গিয়ে তিন ইচ্ছার কথা জানালেন মিনু
- ৫ সোমবার থেকে শুরু হচ্ছে লালন স্মরণোৎসব, ছেঁউড়িয়ায় বাড়ছে ভক্তদের ভিড়