লরির ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই ভাই নিহত
ফাইল ছবি
নীলফামারীর সৈয়দপুরে তেলবাহী লরির ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। শুক্রবার (২ আগস্ট) দুপুরে শহরের ওয়াপদা মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, নীলফামারী সদরের কাচারিপাড়া এলাকার ইলিয়াস আলীর ছেলে সুমন (২৭) ও তার ছোট ভাই সিয়াম (২২)।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, নিহত দুই ভাই মোটরসাইকেলে করে নীলফামারী থেকে সৈয়দপুরের দিকে যাচ্ছিলেন। এসময় অপরদিক থেকে দ্রুত গতিতে আসা একটি তেলবাহী লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুজন গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন।
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করে বলেন, দুজনের মৃত্যু হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
ইব্রাহিম সুজন/জেডএইচ/জিকেএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ মাগুরায় অভিযোগ বাক্স উদ্বোধন করলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী
- ২ খাগড়াছড়িতে সেনাবাহিনীর অভিযানে ৬ লাখ টাকার অবৈধ কাঠ জব্দ
- ৩ মা হারালেন বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা
- ৪ মন্ত্রী হয়ে রাজশাহী গিয়ে তিন ইচ্ছার কথা জানালেন মিনু
- ৫ সোমবার থেকে শুরু হচ্ছে লালন স্মরণোৎসব, ছেঁউড়িয়ায় বাড়ছে ভক্তদের ভিড়