কুমিল্লায় সংঘর্ষে একজন নিহত
কুমিল্লায় শিক্ষার্থীদের সঙ্গে আওয়ামী লীগ ও ছাত্রলীগের সংঘর্ষে রুবেল (৩৩) নামের একজন নিহত হয়েছেন।
রোববার (৪ আগস্ট) দুপুর পৌনে ২টার দিকে দেবীদ্বার পৌরসভার বানিয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত রুবেল দেবীদ্বার পৌরসভার বারেশ্বর এলাকার ইউনুস মিয়ার ছেলে।
একাধিক আন্দোলনকারী বলেন, সকাল থেকে আমরা শান্তিপূর্ণভাবে দেবীদ্বারে মিছিল করি। হঠাৎ আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা আমাদের ওপর হামলা চালান। নির্বিচারে গুলি করে এবং কুপিয়ে আমাদের বহু লোককে আহত করেছে। তারা রুবেলকে গুলি করে ও কুপিয়ে হত্যা করেন।
অভিযোগের বিষয়ে জানতে উপজেলা আওয়ামী লীগের একাধিক নেতাকে ফোন করা হয়। তবে কল রিসিভ না করায় তাদের বক্তব্য পাওয়া যায়নি।
দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নয়ন মিয়া জাগো নিউজকে বলেন, নিহতের মাথায় কোপের আঘাত রয়েছে। বর্তমান পরিস্থিতি থমথমে।
জাহিদ পাটোয়ারী/এসআর/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ সাংবাদিকদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারে সাত দিনের আলটিমেটাম
- ২ সিরাজগঞ্জ অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগে আগ্রহী অস্ট্রেলিয়া
- ৩ গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে জেলায় জেলায় ১১ দলের বিক্ষোভ
- ৪ টাকা দিয়েও মিলছে না বোতলজাত সয়াবিন তেল, মুরগির দামে আগুন
- ৫ ২০ এপ্রিল বগুড়া সিটি করপোরেশন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী