ঝালকাঠি জেলা আইনজীবী সমিতির কমিটি বিলুপ্ত
ঝালকাঠি জেলা আইনজীবী সমিতির নির্বাহী কমিটির বিলুপ্ত করে নতুন কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (৮ আগস্ট) আইনজীবীদের নিয়ে এক সাধারণ সভা আহ্বান করা হয়। উপস্থিত আইনজীবীদের সর্বসম্মতিক্রমে জেলা বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট শাহাদাত হোসেনকে সভাপতি করা হয়েছে।
এছাড়াও অ্যাডভোকেট নুর হোসেনকে সহ-সভাপতি, সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাহেব হোসেনকে পুনরায় সাধারণ সম্পাদক, অ্যাডভোকেট কামরুল হাসান খান, অ্যাডভোকেট বিএম আমিনুল ইসলাম, অ্যাডভোকেট শামীম আলম বাবুকে যুগ্ম-সাধারণ সম্পাদক করে ৬ সদস্যের কমিটি গঠন করা হয়।
জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের জেলা সভাপতি অ্যাডভোকেট সৈয়দ হোসেন এ কমিটি অনুমোদন করেন। ইতোমধ্যে জেলা আইনজীবী সমিতির অনুমোদিত নবগঠিত কমিটির তালিকা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
অ্যাডভোকেট শাহাদাত হোসেন জানান, সবার সর্বসম্মতিক্রমে নতুন কমিটি গঠন করা হয়েছে।
মো. আতিকুর রহমান/আরএইচ/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ পর্যাপ্ত সার মজুত রয়েছে, সঠিকভাবে দিতে তদারকি চলছে: কৃষি প্রতিমন্ত্রী
- ২ নিখোঁজের চার দিনেও হদিস মেলেনি নেত্রকোনার শিশু আরফানের
- ৩ সম্প্রীতির বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধ থাকার আহ্বান পার্বত্য মন্ত্রীর
- ৪ ধর্ষণ মামলায় জড়িতদের কেউ আশ্রয় দিলে তাদের শেকড় উপড়ে ফেলা হবে
- ৫ প্রথম অধিবেশনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো বিল আকারে পেশ করবো