মাদারীপুর
আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে জেলা প্রশাসনের জরুরি সভা
মাদারীপুরে আইনশৃঙ্খলা বজায় রাখার স্বার্থে জরুরি সভা করেছে জেলা প্রশাসন। বৃহস্পতিবার (৮ আগস্ট) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা হয়।
এতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
মাদারীপুর জেলা প্রশাসক মোহাম্মদ মারুফুর রশিদ খানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য কাজী হুমায়ন কবির, মাদারীপুর জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট জাফর আলী মিয়া, সদস্য সচিব জাহান্দার আলী জাহান, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট জামিনুর হোসেন মিঠু প্রমুখ।
সভায় জেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সবাইকে একযোগে কাজ করে যাওয়ার আহ্বান জানান বক্তারা।
এছাড়া সংখ্যালঘুদের নিরাপত্তা দেওয়ার পাশাপাশি শক্ত হাতে নাশকতাকারীদের প্রতিহত করার কথাও জানান তারা।
আয়শা সিদ্দিকা আকাশী/জেডএইচ/জিকেএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ সন্ত্রাসীদের কেন্দ্র দখল করতে এলে প্রতিহত করতে হবে: ডা. তাহের
- ২ চাঁদাবাজদের কবল থেকে মুক্ত পেতে হাতপাখায় ভোট দিন মুফতি: ফয়জুল করীম
- ৩ নারায়ণগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর গাড়ি ভাঙচুরের অভিযোগ
- ৪ জামায়াতকে ভোট দিয়ে ঈমান-আকিদা নষ্ট করবেন না: বিএনপি নেতা দুলু
- ৫ গাজীপুরের পাঁচ আসনে জয়ের বিকল্প ভাবছে না বিএনপি-জামায়াত