শিবচরের এক্সপ্রেসওয়েতে বেড়েছে যান চলাচল
মাদারীপুরের শিবচরের পদ্মা সেতুর এক্সপ্রেসওয়েতে যানবাহন চলাচল বেড়েছে
স্বাভাবিক হতে শুরু করেছে মানুষের জীবনযাত্রা। এর প্রভাব পড়েছে মাদারীপুরের শিবচরের পদ্মা সেতুর এক্সপ্রেসওয়েতে। যানবাহন চলাচল বেড়েছে।
শুক্রবার (৯ আগস্ট) সকাল থেকেই পদ্মা সেতু হয়ে ঢাকার দিকে দূরপাল্লার পরিবহনসহ বিভিন্ন যানবাহন চলতে দেখা গেছে।
এক্সপ্রেসওয়ের শিবচরের বিভিন্ন বাস স্টপেজে ঢাকাগামী যাত্রীদের বেশ ভিড় দেখা যায়। দূরপাল্লার পরিবহনের সঙ্গে ভাঙ্গা-ঢাকা স্থানীয় পরিবহনগুলোও স্বাভাবিকভাবে চলছে।
স্থানীয় ব্যাবসায়ী আয়নাল হাওলাদার বলেন, ‘১০-১২ দিন ধরে জরুরি প্রয়োজন ছাড়া যাত্রীদের দেখা যায়নি। সড়ক প্রায় ফাঁকা ছিল। তবে আজ সকাল থেকেই পরিবর্তন দেখা যাচ্ছে। যাত্রীদের সংখ্যা বেড়েছে।’
ঢাকাগামী যাত্রী মো. সাদী বলেন, ‘ঢাকা যাওয়া দরকার ছিল কিন্তু যাইনি। বর্তমানে দেশের অবস্থা স্বাভাবিক হতে শুরু করায় আজ ঢাকা যাচ্ছি।’
ঢাকাগামী সোনালী পরিবহনের সুপারভাইজার মো. মামুন বলেন, ‘বেশকিছু দিন ধরে যাত্রী খুব কম। তবে আজ সকাল থেকে যাত্রীর সংখ্যা বাড়ছে।’
শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাকিল আহমেদ জানান, পদ্মা সেতুতে স্বাভাবিকভাবেই যানবাহন পারাপার হচ্ছে। যাত্রী সংখ্যাও সড়কে বেড়েছে।
আয়শা সিদ্দিকা আকাশী/এসআর/এএসএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ সন্ত্রাসীদের কেন্দ্র দখল করতে এলে প্রতিহত করতে হবে: ডা. তাহের
- ২ চাঁদাবাজদের কবল থেকে মুক্ত পেতে হাতপাখায় ভোট দিন মুফতি: ফয়জুল করীম
- ৩ নারায়ণগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর গাড়ি ভাঙচুরের অভিযোগ
- ৪ জামায়াতকে ভোট দিয়ে ঈমান-আকিদা নষ্ট করবেন না: বিএনপি নেতা দুলু
- ৫ গাজীপুরের পাঁচ আসনে জয়ের বিকল্প ভাবছে না বিএনপি-জামায়াত