মাদারীপুরে সেনাবাহিনীকে সঙ্গে নিয়ে বাজার মনিটরিংয়ে শিক্ষার্থীরা
মাদারীপুরে সেনাবাহিনী ও র্যাবকে সঙ্গে নিয়ে বাজার নিয়ন্ত্রণে নেমেছে শিক্ষার্থীরা। শনিবার (১০ আগস্ট) সকালে শহরের পুরান বাজারের কাঁচাবাজার থেকে এ কার্যক্রম শুরু হয়।
শিক্ষার্থীরা জানায়, জেলার বিভিন্ন বাজার মনিটরিংয়ে যান সেনাবাহিনী, র্যাব ও শিক্ষার্থীরা। তারা কাঁচাবাজার, চালের আড়ৎ ও মাছ বাজার ঘুরে দেখেন। এ সময় অসাধু ব্যবসায়ীদের সতর্ক করা হয়। বাড়তি দাম রাখা হলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের কথা জানানো হয়।
এ সময় র্যাব-৮ মাদারীপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার শাহরিয়ার রিফাতসহ সেনাবাহিনী কর্মকর্তা ও সেনা সদস্যদের সঙ্গে সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
আয়শা সিদ্দিকা আকাশী/আরএইচ/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ সন্ত্রাসীদের কেন্দ্র দখল করতে এলে প্রতিহত করতে হবে: ডা. তাহের
- ২ চাঁদাবাজদের কবল থেকে মুক্ত পেতে হাতপাখায় ভোট দিন মুফতি: ফয়জুল করীম
- ৩ নারায়ণগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর গাড়ি ভাঙচুরের অভিযোগ
- ৪ জামায়াতকে ভোট দিয়ে ঈমান-আকিদা নষ্ট করবেন না: বিএনপি নেতা দুলু
- ৫ গাজীপুরের পাঁচ আসনে জয়ের বিকল্প ভাবছে না বিএনপি-জামায়াত